Saturday, March 15, 2014

" বেদনা-বিধূর ১৭ই মার্চ"




১৭ই মার্চ আমার প্রিয়তম এবং পরম শ্রদ্ধেয় জন্মদাতা পিতা সাবেক উপ- নির্বাহী প্রকৌশলী-বাংলাদেশ রেলওয়ে, মনির উদ্দিন ভূঁইয়া'র ২২তম শাহাদাত দিবস। 
তার এই শাহাদাত বার্ষিকীর স্মরণে আমার এই লেখাটি নিবেদিত:- 
  
 " বেদনা-বিধূর ১৭ই মার্চ"

    মিজানুর ভূঁইয়া:-
  
যে আতঙ্ক নিয়ে এই প্রবাসে 
প্রতিটি রাত গুমাতে যেতাম বিছানায় । 
সেই আতঙ্কই 
একদিন আমাকে গ্রাস করলো। 
রাত দু'টোয়
যখন হঠাৎ করে টেলিফোনের 
রিং বেজে উঠলো,
কম্পমান শব্দগুলো ভেসে আসছিল কানে 
ওপাস থেকে।  
বুঝতে আর বাকি নেই; 
যে, হে প্রিতম পিতা; তুমি আর নেই!
সুদূর এই প্রবাসে 
বসে সারা রাত বিলাপ করে কান্না,
আর শুধুই  চোখের জল ফেলা; 
এপাশ ওপাস করা, আর বুক চাপড়ানো। 
এই ছাড়া আর কি-ই বা করার ছিলো?     
যে জীবন 
নিয়েছি বেছে এই সুদূর প্রবাসে।
শুধু মৃত্যুর খবর ছাড়া, 
পাশে দাড়াবার কি উপায় আছে?
সেই প্রিয়তম মুখ; 
ভেসে আসে আজও চোখে, 
নিতান্তই স্বকরুন অপরাধবোধে। 
জীবন পেয়েছি 
যার কারণে, আজ আমি নাই পাশে তার মরণে।
সেই অপরাধবোধ; 
আজন্ম বুকের ভিতর নোনাজলে ভাসে।  
১৭ই মার্চ 
একটি কাল রাত্রি, পৃথিবীর বুক থেকে 
তুলে নিয়ে গেছে একটি মহান প্রাণ।  
প্রীতিভরা এক বিশাল হিমালয়  
প্রাণপ্রতীম; জন্মদাতা পিতা যার নাম।
দিনপঞ্জির তিনশত পয়ষট্টি দিনের 
১৭ই মার্চ, একটি দিন; 
বুকের ভিতর অগ্নিদগ্ধ, বিয়োগাত্বক এক বিশাল ঋণ।  

==================
রচনা: ১৫ই মার্চ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ


No comments:

Post a Comment