Wednesday, June 5, 2013

"জল্লাদের কসাইখানা"

        "জল্লাদের কসাইখানা" 

যে হাত যুগল জেনে শুনে মানুষ হত্যা করে,
আর যে চক্ষু যুগল তা স্বচক্ষে  প্রত্যক্ষ করে,
সেই চক্ষু ও হাত কখনোই  ঈশ্বর সৃষ্ট হতে পারেনা।
এ হয়তো, কোনো অনঈশ্বরীক লীলা থেকে সৃষ্ট। 
আর এসব বর্বর, পাষন্ড, পিচাস আর নারকীয়
 জগন্যতম কান্ড, মানব সভ্যতার জঘন্যতম লঙ্গন।
এই পাশবিক মানব হত্যা, কোনো সুস্থ্য চিন্তা প্রসূত
স্বাভাবিক ইশ্বরীয় ভাবনা হতে পারেনা। 
কি ভয়ঙ্কর সেই দৃশ্য! মানুষ, মানুষকে উলঙ্গ করে
নির্যাতন করা এবং অবশেষে মাথায় রাইফেল
তাক করে নিষ্টুরভাবে গুলি ছোড়া,
ওহ: কি ভয়াবহ তা ভাবতেও ভীষণ কষ্ট হয়! 
পৃথিবীর যাবতীয় ধর্ম-বিশ্বাসে ও মানবতায়,
ইশ্বর, প্রভূ এবং ধর্ম ও সমাজ যাজকগণ,
কখনোই জীব হত্যার মতো নারকীয় বাণী বহন করেনি।
ধর্ম, মানবতা এবং রাষ্ট্রীয় কানুন,
পৃথিবীর আদিকাল থেকে-শান্তি, স্থিতি, সাম্য, ভ্রাত্তিত্ব,
পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার  দীক্ষা দিয়ে আসছে।
তবুও মানব নিধনে যে পাপিষ্টরা নিমগ্ন, এবং পৈশাচিক
হত্যাযজ্ঞ ও রক্ত পিপাসায় নিবিষ্ট এবং আত্মমগ্ন,
আমি মহান ঈশ্বরের সৃষ্ট মানব  হয়ে, সেই মানবতার জগন্যতম  
অনঈশ্বর সৃষ্ট নরাধম সন্তানদের বিনাষ চাই, এবং 
পৃথিবীর মানচিত্রের পবিত্রতম ভূমি থেকে তাদের ধ্বংশ চাই।
সমাজ, সভ্যতা, মানবতা, ধর্ম এবং রাষ্ট্রীয় কানুনের
যথাযত সু ব্যবহার চাই, আর পৃথিবীতে রক্তপাতহীন
নিরাপদ ভূমি চাই, চাই শান্তি ও লাল দাগবিহীন একটি 
মানচিত্র যার নাম "মানুষ এবং মানবতা" 
-------------------------------------------
মিজানুর ভুইয়ান
ভার্জিনিয়া, ইউ, এস, এ
জুন ০৪ ২০১৩

No comments:

Post a Comment