Wednesday, May 22, 2013

"বোকার স্বর্গ"

"বোকার স্বর্গ"
জাতীর কাছে সেইতো বিবেক, 
যেজন জাতীর জন্য।
এমন লোক যদি থাকে, 
তখন জাতী ধন্য।
জাতীর নাকে ঝুলিয়ে মূলা,
যারা লুটে ফায়্দাগুলা,
তারা যদি হয় দেশের  রাজা!
দেশকে করে আলু ভাজা।
এমনিভাবে ফায়দাবাজরা করছে মজা।
দেশের লোক যদি হয়, 
খাসী আর মুরগি ভাজা,
রাজা থখন খেয়ে পান ভীষণ মজা।
রাজা যখন যান ক্ষেপে,
থাপ্পড় মারেন ভীষন কষে।
এইভাবে চলে রাজার রাজত্ব,
অমনি এসে ভীড় করে যত আছে অপদার্থ।
চাটুকার আছে যত,
চাটতে পা, হয়ে যায় মত্ত।
রাজা তখন,
মহা খুশিতে হয়ে যান আমসত্ব।
এই হলো,
উল্লু রাজার ভেল্কির রাজত্ব।

----------------
মিজানুর ভুইয়ান 
ভার্জিনিয়া, ইউ এস অ 
মে ২২ ২০১৩  

No comments:

Post a Comment