Wednesday, September 27, 2017

"মায়ের জাগায় বোন" 

"মায়ের জাগায় বোন"
মিজানুর ভূঁইয়া

বলবো কাকে আর মনের কথা
বোন হয়েও যে ছিল মাতা l
মাঝে মাঝে হতো সুখ দুঃখের কথা
ভুলিয়ে দিতো মনের সকল ব্যথা l
মায়ের মতোই করতো আদর
রাখতো মোদের নিজের বুকের ভিতর l
মা যখন চলে গেলেন মোদের ছেড়ে
সেই স্থানটি বড় বোন দিলেন পূরণ করে l
এখন আর তেমন কেইবা আছে
এমন আপন করে ডাকবে কাছে l
মাঝে মাঝে দুঃখ বেদনায় জীবন যখন কাতর
হাফিয়ে উঠি দগ্ধ প্রাণে কে বুঝবে তার কদর l
মা যখন হঠাৎ চলে গেলেন
দেশে যাওয়ার ইচ্ছাটুকু একেবারেই চাপিয়ে গেলাম l
বোনটি তখন হয়ে উঠলো একমাত্র ভরসা
মনের ভিতর খুঁজে পেলাম একটুখানি আশা l
মাঝে মাঝে দেশে যেতাম
এয়ারপোর্টেই তার সঙ্গ পেতাম l
অধীর অপেক্ষায় বসে থাকতো, ভাইয়ের আগমনে
এক নজরে দেখেই; এসে জড়িয়ে ধরতো খুশি মনে l
অনেক যত্নে নিতেন তুলে ঢাকায় নিজ আবাসনে
সারাক্ষণই আশপাশে ঘুরতেন খুশি মনে l
কোথায় নিবে, কি খাওয়াবে; সারাক্ষণই অস্থির
কাজেরলোকদের লাগিয়ে রাখতো করতে যত্ন খাতির l
বোনটিও যখন চলে গেলো অচিন পরপারে
দেশে যাওয়ার ইচ্ছেটুকু দিলেম ইতি করে l
মনের মাঝে হাজার কষ্ট শুধুই ঘুমড়ে মরে
বোনবিহীন জীবন এখন হতাশার সাগরে l
মা যখন থাকেনা জীবনে, বোনই তখন আপন
এমনতর আপন মানুষ মিলেনা আর ত্রিভুবন l
মায়ের জাগায় বোন কে আছে এমন
দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়ে হয় এতো আপন ll
***************************************
২৭ সেপ্টেম্বর ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ

Thursday, September 14, 2017

আগামী

"আগামী"
মিজানুর ভূঁইয়া

এক ঝাঁক তরুণ তরুণী বাংলাদেশ বুঝে যারা
হৃদয়ে লালিত স্বপ্ন, স্বদেশ মগ্নতায় নিবেদিতপ্রাণ l
নিজ দেশীয় সংস্কৃতি আর বাঙ্গালীয়ানায় ব্রত
মানুষের দুঃখ কষ্ট গুচাতে যারা করেছে পণ শত শত l
আপন রক্তে বইছে উচ্ছলতা চোখে নিয়ে অনেক স্বপ্ন
এই দূর প্রবাসেও এগিয়ে যাচ্ছে প্রচন্ড উদ্যমে,
স্বপ্ন শুধুই পথকলিদের শিক্ষার আলোয়
জীবনের সকল আঁধারকে করে দেওয়া দূর l
একরাশ দৃঢ় বিশ্বাস বুকে নিয়ে অদম্য আশা;
তাতেই স্বাধীনতার সকল স্বপ্ন হয়ে উঠবে সুমধুর l
বিপত্তি আজ সেখানেই; এই প্রাণখোলা আহ্বান
পৌছেনা কবু অগ্রজদের কর্ণকূহরে l
জাগেনা মনে এতোটুকু মায়া কিংবা কোনো দায়বোধ  শুধুই শস্তা আবেগের পিছনে ছুটছি সবাই l
স্বাধীনতার সকল ত্যাগ আর আশা
এক সাগর রক্ত, তবুও কেন আজও পথকলি
এখানে সেখানে স্কুলবিমুখ শিশু; ক্ষুদার অন্ন জোগাতে আজও শ্রমবাজারের খদ্দের l
আমরা কতিপয় আয়েশের সমোজদারীতে
বিবেকের সকল তালাবন্ধ l
নতুন প্রজন্ম আজ জেগে উঠেছে নতুন সূর্য উঠাতে
আমরা তখনও দিব্যি বসে আয়েশি চিন্তায় অন্ধ ll

২২ জুলাই ২০১৭
ভির্জিনিয়া ইউ এস এ

Wednesday, September 6, 2017

**আমি নয়; এসো আমরা হই**


**আমি নয়; এসো আমরা হই**
মিজানুর ভূঁইয়া 


সুন্দর তব অন্তরখানি 
রাখো যতনে 
মানব সেবার মননে l
মানুষ যখন অসহায় 
মাগে সহমর্মীতা তোমার 
তখনও কেন তুমি দূরে l

জাগেনা কেন মমতা মনে 
তোমার মতো তাহারও জীবন 
সম সৃষ্টি রহস্যে গাঁথা l 
জন্ম মৃত্যু সবারই 
একই সূত্রে বাঁধা l

ইহজগতে তুমি রাখো যাকে 
পশ্চাৎ ফেলে 
সমাজ বিভাজন প্রাচীর গড়ে তুলে l
মানুষে মানুষে ব্যবধান করে 
পরকালে সে প্রাচীর 
কেমনে নিবে তুমি সঙ্গে করে l 

মানুষ হয়ে মানুষের 
দুঃখ কষ্টের হয়ে যাও আজ সাথী 
শান্তির অনন্ত ধারা 
বহিবে তোমার হৃদয় জুড়ে l
ইহকাল আর পরকালে 
দেখিবে শুধুই আলোক জ্যোতি 

আমার আর আমিতে অহমিকাবোধ 
মাঝখানে আনে ব্যবধান l
আমরা আর আমাদের 
যেখানে একসাথে মিলেমিশে
সবাই সমান l 
****************************
০৬ সেপ্টেম্বর ২০১৭ 
ভার্জিনিয়া ইউ এস এ 


Saturday, September 2, 2017

জটিল গান-২ 

জটিল গান-২

অসুস্থতাকে ধরে রেখে
সুস্থতার ভান করে
শুধুই কুইনান খেয়ে খেয়ে জীবন সারা ll
জীবনের মানে কি
শুধুই দুরন্তপনার কাছে আপোষ করা
বেপরোয়া খেয়ালীর পিছন ছুটা l

এভাবেই কি অগ্নিতপ্ততায় নিজেকে পুড়ে ফেলা
ছায়ার পিছন ছুটে
দৌড়ে দৌড়ে নিজেকে ক্লান্ত করা ll
রাত কেটে দিন হয়
দিন গিয়ে হয় রাত
মনের সাথে মনের দূরত্ব
যেন মাঝখানে শুভঙ্করের ফাঁকি l

এভাবেই যদি জীবন কাটে
ঘুর্ণিপাকেই শুধু ঘুরতে থাকে
জীবন আর কখন খুঁজে পাবে
জীবনের আসল ঠিকানা ll
জীবন এভাবে চালিয়ে যাওয়ার
কোনো মানে হয়না l

মিজানুর ভূঁইয়া

Thursday, August 10, 2017

"সরল জীবন ও আনন্দ" 

"সরল জীবন ও আনন্দ"
মিজানুর ভূঁইয়া

প্রাণখোলা আনন্দ এখনো অকৃপণ যেখানে
উন্মুক্ত উদার বাতাস নদী এবং গ্রাম।
উদার আকাশ যেখানে খুলে রেখেছে
মুক্ত আলো এবং বায়ু
সেখানেইতো সত্যিকার জীবনবোধ
আলিঙ্গন করে প্রাণখোলা ভালোবাসার আহ্বানে ।
সরল মনের শর্তহীন মিতালী পরেনা খোলস
জীবনের আসল অর্থ যেখানে স্বচ্ছ হৃদয়ে বসবাস।
লেনদেন শুধুই ভালোবাসার বিনিময়
আর প্রকৃতি সেবন করেই জীবন ।
সেখানেই নিহিত মানবিক মূল্যবোধ
সেখানেই জীবনের প্রকৃত আশ্বাস।
উদার বক্ষ ফুলিয়ে নেয়া যায় স্বস্তির নিঃশ্বাস
আনন্দ ভেসে বেড়ায় কোমল বাতাসে।
নদীর শান্ত ঢেউ নীল আকাশের আবছায়ায়
আনন্দতরী ভেসে বেড়ায় কৌতূহলী মনে
জীবনের আসল সুখ একই বৃন্তে দুজনে।
যেখানে সরল প্রকৃতি অবলীলায় নিরজনে
বাঁধে বিশ্বাস ও বন্ধন প্রাণে প্রাণে ।
*******************************
০৯ অগাস্ট ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ


   

Friday, July 21, 2017

  "হৃদয়ের তুমি কুমিল্লা"



   "হৃদয়ের তুমি কুমিল্লা"
মিজানুর ভূঁইয়া


পারিনা ভুলিতে তোমায় কুমিল্লা
যেখানে গড়েছে তিলে তিলে
রক্তে মাংসে গড়া এই দেহখানা।
দিয়েছো একটি সরল সতেজ প্রাণ
আবেগ আর ভালোবাসার মায়া
প্রথিত যে ভূমিতে; লালিত এই জীবন
তারই শ্যামল ছায়ায় কেমনে পারি তাহা ভুলিতে।
শৈশব আজও পিছু ডাকে;
সেই স্মৃতি মনে আজও ক্রন্দন জাগে
মনের অজান্তে ভেসে যায় দুনয়ন অশ্রু বারিতে।
হৃদয় শুকিয়ে হয় তৃষ্ণার জলবিহীন
চৈত্রের তাপদাহে চৌচির ফেটে যাওয়া ভূমি।
প্রাণের ছোঁয়া যে মাটিতে মিশে আছে
অনেক যত্নে করেছিল আমায় লালন।
পাড়া ঘুরে বেড়ানো সেই উদ্যম কিশোর বেলা
দুপুর গড়িয়ে সন্ধে; তবুও বন্ধু সঙ্গতায় ব্যস্ত সময়।
জীবনের এই মধ্যে বেলায়;
পৃথিবীর এই প্রান্ত থেকে ঐ প্রান্ত কেটেছে অনেক সময়।
তবুও সেই শ্যামল মায়া ডাকে হাত ছানি দিয়ে
ফিরে যেতে মন চায় সেই প্রীতিভরা আঙ্গিনায়
মিশে যেতে ইচ্ছে হয় সেই শান্ত ভূমিতে একেবারে।
যেখানে গড়ে উঠেছিল এই দেহ মন
পিতৃ মাতৃ ভূমি বিসর্জিত এই আমি।
প্রাণ মন শুধুই ধেয়ে ধেয়ে যায় ছুটে
জীবনের সব ঋণ করে দিতে পরিশোধ।
তারই মাঝে; যে মাটিতে মিশে গেছে
জন্মদাতা আর জন্মদাত্রীর সরল দুটি প্রাণ।
কেমনে ভুলি তোমায় কুমিল্লা;
তুমি এই অন্তরে শৈশবে করে নিলে স্থান
আজও তোমার মায়াভরা স্মৃতি চির অম্লান।
♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡

২১ জুলাই ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ

   

Tuesday, July 4, 2017

প্রকৃতির গান:- 

প্রকৃতির গান:-

আকাশভরা মেঘেরা দলে দলে উড়ে চলে
কতো কথা তারা কানে কানে বলে ll
দুলে দুলে প্রাণের হিল্লোলে করে কতো মাখামাখি l

জলধারা বুকে নিয়ে শান্তির বর্ষণ হয়ে ঝরে
থোকা থোকা গুচ্ছ ছায়া আকাশ জুড়ে আবির মায়া ll
শান্তির শীতলতায় জুড়ায় তপ্তবায়ু l

কতো মধুময় প্রীতিভরা ছন্দ তালে তালে
আকাশ জুড়ে মেঘেরা কতো খেলা করে ll
প্রাণ সুধাময় মিতালীর তালে গুনগুন গান করে
শান্তির বারী বুকে নিয়ে সারা আকাশ ঘুরে l

 জুলাই ০৪ ২০১৭