Tuesday, December 23, 2025

“ধর্মের আলো ও কালো”

 “ধর্মের আলো ও কালো”

মিজানুর ভূঁইয়া 


যেখানে ধর্মের নামে 

অন্ধকারে ঢেকে দেওয়ার খেলা চলছে বাংলাদেশে 

সেখানে এই সভ্য দুনিয়ায় 

ধর্মের আলোয় আলোকিত হয়ে আছে এই প্রবাসে !!

ধর্ম কি ছড়ায় কাঁটা পথ পানে ?

হিংসা বিভেদ আর অযাচিত মৃত্যু কি টেনে আনে 

ধর্ম শুনেছি আনে শান্তির বাণী 

তোমরা আজি যাহা করছো মানবধর্মের চরম গ্লানী !

সভ্য দেশে চারিদিকে শুধু জয় জয়কার 

তোমাদের মুখোশ ধর্মে কেন এতো মৃত্যু হাহাকার ?

ধর্ম যদি শুধু লেবাসি হয়ে বিদ্বেষ টেনে আনে 

তবে সেই ধর্ম কবু শান্তির নয়, শুধুই মনে ভীতি আনে। 

স্রষ্টাই যদি বলো জীবন মৃত্যুর মালিক 

তবে তোমরা কেন নিজের হাতে পরাচ্ছ মৃত্যুশূলী ?

সভ্য দেশে যেখানে জ্বলছে ধর্মের আলো 

তোমাদের কেন ধর্মের নামে এতো ঘোর অন্ধকার কালো ??


২৩ ডিসেম্বর ২০২৫

ভার্জিনিয়া, ইউ এস এ 


















Wednesday, December 17, 2025

"জন্মদিন ও আলোকিত বাস্তবতা"

   "জন্মদিন ও আলোকিত বাস্তবতা"

মিজানুর ভূইয়াঁ  

এক একটি নবজন্ম এক একটি প্রতিশ্রুতিশীল আলোকিত সকাল 

নিয়ে আসে আশা জাগানিয়া আলোক ভরা প্রশান্তিময় দিবালোক। 

এক একটি নবজন্ম এক একটি উদীয়মান সোনালী সূর্য্য

 মনে জাগিয়ে তোলে উদ্যাম নিমিষেই দূর করে দিয়ে সকল ক্লান্তিময় অন্ধকার। 

এক একটি নবজন্ম এক একটি পূর্ণিমার উজ্জ্বলতর চাঁদ 

অমানিশার অন্ধকারকে গুছিয়ে আলোক পূর্ণিমায় ভরিয়ে দেয় সমগ্র আকাশ। 

এভাবে পৃথিবীতে প্রতিটি জন্ম এক এক করে উজ্জ্বল তাঁরা হয়ে 

সমগ্র আকাশ জুড়ে  ছড়িয়ে পড়ে পৃথিবীকে আলোকিত করে। 

সবুজ বৃক্ষে এক সময় যেভাবে নানান রঙের ফুলে সুশোভিত হয় 

সেই ফুলগুলো আবার পরিণত হয়ে আশার ফলে ও ফসলে পরিণত হয়। 

তেমনি করে প্রতিটি মানব শিশু মা ও বাবার জীবন বাগিচায় 

অনেক আশা ও প্রত্যাশার ফুল ও ফল হয়ে সংসার বাগানকে আলোকিত করে। 

একটি নবজাত শিশু একটি সংসারে সেই আলোকিত চন্দ্র ও সূর্য্য 

যার আগমনে প্রত্যাশার আলো জ্বলে উঠে সেই যুগলবন্ধী আকাশে। 

শুভজন্ম, শুভযাত্রা, শুভ কামনায় এভাবেই সামনে এগিয়ে চলে জীবন 

শুভ হউক জন্মদিন, ছড়িয়ে দিয়ে সহস্র আলোক প্রহর সারা ভুবনময় !! 


ভার্জিনিয়া, ইউ এস এ 

ডিসেম্বর ১৭, ২০২৫





Monday, December 8, 2025

“কালো মনের মানুষ”

 “কালো মনের মানুষ”

মিজানুর ভূইয়াঁ 


যার আলোতে তোমার দেহে 

উঠছে আজি আলোক কিরণ জ্বলে। 

সেই আলোতে উঠবে হেসে 

তারই ছবি তোমার মনে ভেসে। 

ভালোবাসার সূর্য্য কিরণ 

ভালোবাসা থেকেই উঠে আসে। 

মন থেকে যে তোমাকে ভালোবাসে 

সহজেই তাহা বোঝা যাবে। 

আসল কিবা নকল তাহা 

সময় এলে ঠিকই বুঝতে পাবে।  

ভালোবাসার ভান করে যে 

তাহা সেই মানুষটির মনের ভেতর থাকে। 

সত্যি কিবা মিথ্যে ছিল বুঝবে ইহা তুমি 

তোমার বিপদ দেখে দৌড়ে যদি আসে। 

ভান করা সব চতুর মানুষ 

এই সমাজে আছে অনেক চারি পাশে। 

নিজের স্বার্থের জন্যই এরা 

আপন সেজে আসে অনেক কাছে। 

ছদ্ববেশী সেই মানুষগুলো 

সহজেই এদের মুখোশ চেনা বড়ই দায়। 

নিজেই স্বার্থ হাসিল হলেই অবশেষে 

নিজের মুখখানা অন্যদিকে ফিরিয়ে নেয়। 

ঘরে বাইর এমন চতুর মানুষ 

আছে হরেক রকম এদের চেনা বড়ই দায়। 

দেখতে যদিও মানুষ রূপী 

সময় এলে এদের চেহারা ঠিকই চেনা যায়। 

মানুষ নামের ছায়া এরা 

আছে সদাই তোমার পাশেই বসে। 

নিজের স্বার্থটুকু বুঝে নিতেই 

এরা আপন সেজে কাছে আসে। 

বাহির যদিও মানুষ রূপি 

ভিতর সদাই এদের রহে কুৎসিত কদাকীর্ণ। 

নিজের স্বার্থ ছাড়া এরা 

এই পৃথিবীতে বুঝেনা কিছুই অন্য। 


ভার্জিনিয়া; ইউ এস এ

December 2023