Tuesday, January 27, 2026

“একাকীত্বতা; নয় তেমন জটিলতাঃ”

 “একাকীত্বতা; নয় তেমন জটিলতাঃ”

মিজানুর ভূইয়াঁ 

নিজেকে কখনোই একা ভেবে দুঃখের সাগরে ভেসে যেওনা 

যখনি তেমনটি হয়, আয়নার সামনে দাঁড়িয়ে মনভরে হাসবে !

নিজের মনের ভিতর পুলকিত মনে বেশিকরে বার বার তাকাবে 

দুঃখ ব্যাথা বঞ্চনা যতো সব একেবারেই যাবে উড়ে !

নিজেকে যদি কখনো বেশি একামনে হয়, আকাশের দিকে তাকাবে 

নিজের মনের ভেতর পুরো আকাশটিকে সাজিয়ে নিবে !

আকাশের বিশালতা দেখে বেদনাগুলো নিষ্প্রভ হয়ে মন আনন্দে ভরে উঠবে !!

কখনো অকস্মাৎ মন ভারাক্রান্ত হতে পারে 

ঠিক তখনই মনের ভেতর উদীয়মান সূর্য্য ও চাঁদটিকে জাগিয়ে তুলবে !

সূর্য্য ও চন্দ্রের আলোক প্রহর নিমিষেই মনের ভেতর জেগে উঠবে !!

বন্ধু কিংবা প্রিয়জন থেকে অপ্রত্যাশিত খারাপ কিছু পেলে 

একেবারে চলে যাও নদী কিংবা সমুদ্রের বিশাল উদার জলের কাছে !

নদী ও সমুদ্রের জলের প্রাণউচ্ছল উদারতা তোমায় শীতল করে দিবে !!

যদি কখনো নিজেকে নিঃসঙ্গ একাকী মনে হয় 

চলে যাওয়া বিশাল উদার পাহাড় এবং সবুজ প্রকৃতির কাছে !

পাহাড়ের বিশাল বক্ষ আর সবুজ প্রকৃতির সাথে মিতালি করে নাও !

নিমিষেই নিঃসঙ্গতা কেটে যাবে; খুঁজে পাবে অকৃতিম বন্ধু সঙ্গতা !!

নিজেকে কখনোই একা এবং অসহায় ভাবতে নেই 

মানুষ বেশিক্ষন কাছে থাকেনা; তবে প্রকৃতির অকৃত্তিম ভালোবাসা সব সময় পাশে থাকবে !!

প্রকৃতিই সবচেয়ে সুন্দর অকৃত্তিম উদার বন্ধু 

সদাই ঘিরে থাকে চারিপাশে আপন করে, বিনময়ে কিছু চায়না !

জীবনের সকল লেনাদেনা শুধুই মানুষেরই মাঝে বিদ্যমান 

তাই মানুষ আপন হয় ক্ষনিকের তরে, প্রকৃতি সদাই দিব্যমান !!


ভার্জিনিয়া, ইউ এস এ 

২৭ জানুয়ারী ২০২৬


















































Thursday, January 8, 2026

“ইঁদুর দেখেনি চাঁদের আলো”

 


             “ইঁদুর দেখেনি চাঁদের আলো”


অন্ধকারের ইঁদুরগুলো, সেই অন্ধকারেই রইলো 

যেই গুহাতে জন্ম নিলো সেই গুহাতেই করছে লাফালাফি। 

জ্ঞান বিজ্ঞানের এই দুনিয়ায় মানুষ করলো কতো সৃজন 

বকধর্মের লেবাস পরা; হয়ে রইলো মানুষ নামের কু’জন ?

স্রষ্টা মানুষ সৃষ্টি করে পাঠিয়েছে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে 

সেইটুকু সঠিক ব্যবহার করেই মানুষ থাকছে সুখের তরে !

জ্ঞান বুদ্ধি বিবেকহীন যারা, কাজ শুধু বড় বড় বুলি ছাড়া 

মানবতাবিহীন পৈশাচলিকতায় এদের দেহ এবং মনগড়া। 

ধর্ম হলো জীবনের আলো, সঠিক পথের দিশা 

সেই ধর্মেরই অপব্যবহারে খেলছো আজি তাস জুয়া পাশা। 

লেবাসখানা ধর্ম নয়; ধর্ম মানবিকতা আর ভালবাসা 

লেবাসী ধর্ম দিয়ে খেলছো আজি মানব ধ্বংসী সর্বনাশা। 

ধর্ম হলো সূর্য্য কিরণ, চাঁদের আলো অন্ধকার রাতে 

সেই আলোকে কুৎসিকতায় ঢেকে ফূর্তি করছো তাতে। 

মানুষ নামের খোলস পরা মিথ্যে বকধর্ম বিলাসী 

কথায় কথায় খুন খারাপি নিজের হাতে তুলে নিয়ে অশি !

অন্ধকারে জন্ম নেয়া মানুষ নামের অন্ধ কুলাঙ্গার 

চাঁদের আলো দেখেনি কবু, তাই রয়েছে ডুবে অন্ধকার ??



চলবে:——